সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইসরায়েলে তৈরি স্মার্ট রাইফেলের পরীক্ষা করা হচ্ছে সিরিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলে তৈরি নতুন স্মার্ট রাইফেলের কার্যকারিতা সিরিয়ায় পরীক্ষা করে দেখছে মার্কিন স্পেশাল অপারেশন্স ফোর্সেস। মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ড এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলে নির্মিত রাইফেল দিয়ে কম্পিউটারের সাহায্যে গুলি করার বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে। স্পেশাল অপারেশনের সময় শত্রুপক্ষের ড্রোনের বিরুদ্ধে এ রাইফেল কতটা কার্যকর হয়ে উঠতে পারে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম হকিন্সের বরাত দিয়ে আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম টাস্ক অ্যান্ড পারপাস এ খবর দিয়েছে।

স্মাশ ২০০০ নামের এ স্মার্ট রাইফেল তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের ঠিকাদার কোম্পানি স্মার্ট শুটার। আর এ কাজে সহযোগিতা দিয়েছে ইসরায়েলের আরেক কোম্পানি সিগ সয়ের।

সামরিক অভিযানের সময় সেনাদেরকে এ রাইফেল বিশেষ সুবিধা দেবে এবং কম্পিউটার নিয়ন্ত্রিত হওয়ার কারণে শুধুমাত্র টার্গেট সুনির্দিষ্ট হওয়ার পরে তা গুলি করার অনুমতি দেবে।

কমান্ডার হকিন্স জানান, তাদের বাহিনী ইসরায়েল থেকে ২০১৯ সালের মার্চ মাসে স্মার্ট রাইফেল কিনেছিল এবং তার পরপরই এর সক্ষমতা যাচাইয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ