শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮


দেশে একদিনে করোনায় ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন এবং মারা গেছে ৩৫ জন। এই সময়ে সুস্থ হয়েছে ৫২১ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৯০৯টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬৩৫ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জন। শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২১ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৮৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এর আগে শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮২৮, মারা গেছে ৩০ জন। তার আগের দিন বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৪২৩ জন, মৃত্যু হয় ৩৫ জনের।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ