সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

করোনায় পাকিস্তানে দুই সংসদ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে দুই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৭৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৮২ জন।

বিবিসি বলছে, পাকিস্তানে বুধবার দুইজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের একজন হলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা। ৬৫ বছর বয়সী ওই সংসদ সদস্যের নাম মিয়া জামশেদ দিল কাকাখেল। অপরজন হলেন, পাঞ্জাব প্রদেশের শওকত মানজুর চীমা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৭০ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ