সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

শায়খ আল হুসারি: যার কন্ঠেই সর্বপ্রথম সম্পূর্ণ কুরআনে কারিমের অডিও রেকর্ড হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মিশরের যে কয়জন কারি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে গোটা পৃথিবীকে মোহাচ্ছন্ন করতে পেরেছেন তাদের একজন শায়খ কারি মাহমুদ খলিল আল হুসারি। রেডিও মিশরের প্রথম পরিচালক আব্দুল খালেক আব্দুল ওহহাব শায়খ হুসারি সম্পর্কে বলেন, তিনি ছিলেন খাটি একজন কুরআনের শিক্ষক, পুরো মিশরে কুরআনের তা'লিমের ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ব্যক্তি ছিলেন।

বর্তমান সময়ের প্রসিদ্ধ কারি মাহমুদ আল হালবায়ী বলেন, শায়খ আল হুসারি এমনভাবে কুরআন পাঠ করতেন যেন পবিত্র এ গ্রন্থে বর্ণিত শরিয়তের হুকুম আহকাম ও বিধানাবলি স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন।

মিশরের বিশিষ্ট শিক্ষাবিদ ত্বহা আব্দুল ওহহাব শায়খ আল হুসারির ব্যাপারে মন্তব্য করেন, তার কন্ঠ ছিল সুমিষ্ট, তার তিলাওয়াত মানুষের মস্তিষ্কে রেখাপাত করতো, তার ভরাট কন্ঠের তিলাওয়াত অসাধারণ ছিল।

কুরআনের মহান এই খাদেম ১৯১৭ সালে মিশরের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করতে সমর্থ হন। ১৯৬১ সালে তার কন্ঠে হাফস পদ্ধতিতে সম্পূর্ণ কুরআনে কারিমের অডিও রেকর্ড সম্পন্ন হয়- ইতিহাসে এটিই সর্বপ্রথম সম্পূর্ণ কুরআনে কারিমের অডিও রেকর্ড। সম্পূর্ণ পারিশ্রমিক বিহীন এই কাজটি আঞ্জাম দেন তিনি। পরবর্তীতে আরও তিন পদ্ধতির তিলাওয়াত রেকর্ড করান শায়খ আল হুসারি।

প্রথম খেদমতটি করার পরে তিনি বলেন, আমার কন্ঠে হাফসের বর্ণনায় সম্পূর্ণ কুরআনে কারিমের অডিও রেকর্ডের মাধ্যমে মহান আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন। এই কুরআনের বদৌলতে আমি সাত মহাদেশে আমন্ত্রিত হয়েছি। এটা আল্লাহর অসীম অনুগ্রহ!

শায়খ মাহমুদ খলিল আল হুসারির কন্যা ইয়াসমিন হুসারি বলেন, আমেরিকায় এক সফরে আমার পিতা মার্কিন কংগ্রেসে কুরআন তিলাওয়াত করেন। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমি কার্টার তার নিকট কুরআনে কারিমের একটি কপি উপহার স্বরূপ চেয়েছিলেন। আমার পিতা আমেরিকার সেই সফরে সর্বপ্রথম উচ্চস্বরে আজানও দেন।

কুরআনের জন্য নিবেদিতপ্রাণ এই মহামানব ১৯৮০ সালের নভেম্বর মাসে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। আমরা মহান রবের নিকট জান্নাতে তার উঁচু মর্যাদা কামনা করি। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ