রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

মানুষ যাতে খেয়ে-পরে বাঁচতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় একথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সামনে বাজেট অধিবেশন। নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার (০২ মে) বসলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠক।

কোভিড-১৯ এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন।

বৈঠকের শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকারপ্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। পরে, বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। জানান ৭ মন্ত্রণালয়ের ১০ প্রকল্পে ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ