রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাস ভাড়া বৃদ্ধি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন।

প্রসঙ্গত, করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

রিটকারী আইনজীবী বলেন, রিট আবেদনটি বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

আবেদনে বলা হয়েছে, গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্তের মানুষ যাতায়াত করেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি যুক্তিযুক্ত হয়নি।

অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে যৌক্তিকভাবে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিআরটিএ যে প্রস্তাব দিয়েছে তার থেকে কমিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ