রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরায় নতুন শিক্ষার্থীদের ভর্তি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মাদানি নেসাবের স্বনামধন্য প্রতিষ্ঠান ও দেশের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র রাজধানীর উত্তরায় অবস্থিত জামিয়া আরাবিয়া বাইতুস সালাম মাদরাসায় আজ সোমবার নতুন শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে।

সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে আটটা থেকে ভর্তি কার্যক্রম আরম্ভ হয়।

প্রথম বর্ষ ও অন্যান্য জামাতের সকল নতুন শিক্ষার্থী মাদরাসায় উপস্থিত হয়ে অথবা অনলাইনে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি হতে পারবে। একই শর্ত মেনে গতকাল রোববার থেকে পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মাদরাসার শিক্ষাসচিব মুফতি মানসুর আহমাদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, করোনার উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন দুইভাবেই ভর্তি নেয়া হচ্ছে।

এদিকে নতুন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ইমো-হোয়াটসঅ্যাপে মৌখিক পরিক্ষায় অবশ্যই কৃতকার্য হতে হবে। প্রতিদিন সকাল আটটা থেকে তাকমিল পর্যন্ত সকল জামাতের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

অনলাইনে ভর্তির জন্য ইমো-হোয়াটসঅ্যাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যোগাযোগ করুন এই নম্বরে: ০১৯২৬৬০০৯৫৮, ০১৭১২৩৪১৯৮৬

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ