রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ান। সম্প্রতি তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে বলে তিনি নিজেই জানিয়েছেন।

বিবিসি বলছে, ফেসবুক লাইভে এসে তিনি বলেন, তার করোনা শনাক্ত হয়েছে। কিন্তু তার কোনো উপসর্গ ছিল না। বরং তিনি যাদের সঙ্গে কাজ করেন, তাদের সাথে সাক্ষাৎ করার আগেই কোভিড-১৯ টেস্ট করান। তখনই তার করোনাভাইরাস শনাক্ত হয়।

জানা গেছে, গত শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪০০ মানুষের করোনা ধরা পড়ে। ৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১৩১ জন।

মরণঘাতী এ ভাইরাসের তাণ্ডবে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৬৩ লাখ মানুষ সংক্রমণের শিকার হয়েছে। মারা গেছে ৩ লাখ ৭৪ হাজারের বেশি। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছে সাড়ে ২৮ লাখের বেশি মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ