রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

যেভাবে জানবেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ থাকছে না। তাই ফল জানতে সহায়তা নিতে হবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট অথবা মোবাইল এসএমএস। রোববার বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন।

এসএসসির ও সমমানের পরীক্ষার ফল পেতে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে এসএমএসে তা জানিয়ে দেওয়া হবে।

এসএমএসের মাধ্যমে ফল জানা: মোবাইলের এসএমএস অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন। অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখুন। এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। এরপর স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখুন। আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ সেন্ড করুন।

কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখুন। এরপর পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর লিখুন। আবার স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ সেন্ড করুন। ফিরতি এসএমএসে ফল পেয়ে যাবেন।

ওয়েবসাইটে ফল জানা: মোবাইলে এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইটে যেতে http://www.educationboardresults.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। এরপর এক্সামিনেশন, সাল, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং দুই সংখ্যার যোগফল ইনপুট দিয়ে সাবমিট করে ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে হবে। আর কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ