রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮০ দশমিক ১৩শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। এই হিসেবে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ১২৫ জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

পাশের দিক থেকে ছেলেদের হার হচ্ছে ৮০ দশমিক ১৭ এবং মেয়েদের ৮০ দশমিক ১০ শতাংশ। ৪ জেলায় ২১টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও ২টি প্রতিষ্টানের একজন শিক্ষার্থী পাশ করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

তিনি বলেন,এবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাশের হার ৮০ দশমিক শূণ্য ৫, শেরপুর জেলায় ৮৩ দশমিক ১৭, নেত্রকনো জেলা ৭৯ দশমিক ৭৪ এবং জামালপুর জেলায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ