মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

আল আকসার খতিবকে গ্রেফতার মানবতাবিরোধী অপরাধ: বিশ্ব মুসলিম ওলামা সংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরিমা সাইদ সাবরিকে গ্রেফতার করায় দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে 'বিশ্ব মুসলিম ওলামা সংঘ'।

শনিবার বিশ্ব ওলামায়ে কেরামের বৃহত এই সংগঠনের সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারাদাগি ইসরায়েলের সমালোচনা করে বলেন, আল-আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরিমা সাবরিকে গ্রেফতার করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে। একইসঙ্গে বিগত কয়েক সপ্তাহ শায়খ ইকরিমা সাবরিকে মসজিদে আসতে না দিয়ে তার অধিকার হরণ করেছে সন্ত্রাসবাদী রাষ্ট্রটি।

শায়খ কারাদাগি এই ঘটনাকে জঘন্য স্বেচ্ছাচারিতা ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। অব্যাহতভাবে ইসরায়েলের এই দখলদারিত্বের অবসান ঘটাতে তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এজন্য সমস্ত আরব, মুসলিম দেশ সমূহ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সহযোগিতা কামনা করেছেন নন্দিত এই ইসলামিক স্কলার।

এর আগে গত শুক্রবার মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরিমা সাবরিকে তার জেরুসালেমের বাসভবন থেকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা আটক করে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অধিকাংশ লোক ইসরায়েলের এই অপকর্মের নিন্দা জানিয়ে আসছে। সূত্র: আনাদুলু এজেন্সি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ