রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

হজ পুনরায় চালু করার বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস পরবর্তী বর্তমান পরিস্থিতিতে ওমরা ও হজ স্থগিতাদেশ জারি রয়েছে। পরবর্তি পরিস্থিতি অনুযায়ী ওমরা চালু করার বিষয়ে আলোচনা অব্যহত থাকবে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদি হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞরা বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির পরিস্থিতি বিবেচনা করছেন। পরিস্থিতির উন্নতির সাথে সাথেই হজ ও ওমরা বিষয়ে ভালো সিদ্ধান্ত নেয়া হবে।

হজ মন্ত্রণালয় জানায়, করোনাকে জয় করে নাগরিকরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও এখনো হজ ও ওমরা পুনরায় চালু করার বিষয়ে নতুন কেনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, আগামী ২১ জুন মক্কার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। মসজিদগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে নামাজ আদায় করা হবে। তবে বর্তমান নিয়ম মেনে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় চালু থাকবে।

উল্লেখ্য, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ মে থেকে মক্কা নগরিতে কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছে।

ডেইলি পাকিস্তান ডটকম থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ