রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

ভারতে লকডাউন বাড়ল একমাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পঞ্চম দফায় আরও একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১।

আজ শনিবার (৩০ মে) ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

৩০ মে থেকে ঘোষিত লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। তবে তারপর লকডাউন আর বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। চতুর্থ দফায় নাইট কারফিউ লাগু করা হয়েছিল। সময় ছিল সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। সেই সময় কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা করা হল।

এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা। আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবার নতুন লকডাউন করা হলো দেশটিতে।

তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন ৮ জুন থেকে সরকারি-বেসরকারি দফতরে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছে, ভারত সরকার কিন্তু সে রকম কোন ঘোষণা দেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণায় আগামী ১ তারিখ থেকে ধর্মীয়স্থান খোলার নির্দেশনাও আছে। যদিও তারাপীঠ মন্দিরসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় উপাসনালয় ১৫ জুনের পর থেকে উপাসনালয়গুলো খোলার কথা জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ