রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

সরকারের সঙ্গে পরামর্শ করেই কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত নেবে হাইআতুল উলয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ের শিকার দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। একই সমস্যায় ভুগছেন দেশের কওমি মাদরাসাগুলোও। ভাইরাসের আক্রমণে সকল শিক্ষা কার্যক্রম কম-বেশি ক্ষতিগ্রস্ত। করোনা সংকটে মাদরাসা খোলার বিষয়ে দেশের শীর্ষ আলেমরা সচেতনতা ও বিচক্ষনতার সাথে সিদ্ধান্তে পৌছতে চাচ্ছেন।

একই সাথে কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম কিভাবে শুরু করা যায় -এ বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছেন কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ (হাইয়া)।

এ সকল বিষয়ে আলোচনা করতে আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হাইয়ার একটি বিশেষ প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন আল হাইয়ার সিনিয়র ৫ সদস্য।

বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে জানিয়েছেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের কথাগুলো মন্ত্রীর কাছে তুলে ধরেছি। তার সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে।

তবে, মিটিংয়ের সিদ্ধান্ত তুলে ধরার পূর্বে আল হাইআতুল উলয়ার নির্বাহী কমিটি আরেকটি বৈঠক করবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে এবং প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে কোন কিছু আমরা জানাতে পারছি না।

তিনি আরও জানান, অতিশিগ্রই আমরা এ বিষয়ে মিটিং করবো । যেহেতু খুব বেশি সময় আমাদের হাতে নেই, তাই অতি দ্রুত আমাদের বৈঠক হবে। তবে এখনো বৈঠকের সময়, ভেন্যু নির্দিষ্ট হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ