রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

ইহুদি বাহিনীর বাধা উপেক্ষা করে মসজিদে ইবরাহিমিতে ২ শতাধিক মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের খলিল (হেব্রন) উপত্যকার মসজিদে ইবরাহিমিতে স্থানীয় সময় আজ শুক্রবার ফজরের নামাজে অন্তত দুই শতাধিক মুসল্লির সমাগম ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদুলু জানিয়েছে, ইহুদিদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সেনা বাহিনীর কঠোর বাধা উপেক্ষা করে মুসল্লিরা নামাজে অংশ নেয়।

গত মঙ্গলবার দীর্ঘ তিন মাস পরে মসজিদে ইবরাহিমি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলেও করোনার প্রাদুর্ভাবের অযুহাতে সেখানে প্রবেশাধিকার সীমিত রেখেছে দখলদার বাহিনী। কিন্তু শুক্রবার তাদের কঠোর বাধা উপেক্ষা করেই অন্তত দুই শতাধিক মুসল্লি পবিত্র এই মসজিদটিতে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগমন করে।

মসজিদে ইবরাহিমির পরিচালক হিফজি আবু সিনিনাহ ইহুদিদের বাধা সৃষ্টি করার কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদার সেনাবাহিনী ইবরাহিমি মসজিদটি এমনভাবে নিয়ন্ত্রণ করছে যেন এটি ইহুদিদের উপাসনালয়। ইহুদিরা যেন তাদের কুবাসনা বাস্তবে রূপ দিতে না পারে এজন্য তিনি অধিক পরিমাণে মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ কামনা করেন।

সূত্র: আনাদুলু আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ