সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মসজিদুল আকসায় ঈদের নামাজে ইসলায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের নামাজের জন্য ফিলিস্তিনের নাগরিকগণ আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টা করলে দখলদার ইহুদিবাদী ইসরাইলের সেনারা তাদের উপর হামলা চালায়।

গতকাল (২৪শে মে) সকালে ঈদুল ফিতরের নামাজের জন্য ফিলিস্তিনের নাগরিকগণ আল আকসা মসজিদে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ইসরাইলের সেনারা তাদের উপর হামলা চালায়।

ইসরাইলের সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের উপর রাইফেলের বাট এবং লাঠি দিয়ে আক্রমণ চালায়। এরফলে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন বয়স্ক ব্যক্তিও রয়েছে।

যায়নবাদী সেনারা নামাজে বাধা দেওয়া জন্য আল আকসা মসজিদের অনেক দূরে লোহার বাধ দেয়। তবে ফিলিস্তিনিবাসীরা মুসলমানদের প্রথম কেবলায় ঈদের নামাজ আদায়ের জন্য এই বাধ ভেঙ্গে ফেলে। এরফলে সংঘর্ষ শুরু হয়। তবে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য আল-আসবাতের প্রবেশ পথ আল-গাজালেহ স্কয়ারে পৌঁছাতে সক্ষম হন।

তারা মসজিদুল আসকা থেকে প্রদত্ত ঈদের খুতবা আল-গাজালেহ স্কয়ার থেকে শোনেন।

করোনার ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে আল-আকসা মসজিদ দুই মাস বন্ধ রয়েছে এবং ফিলিস্তিনের ইসলামিক এনডোমেন্টস অফিসের মতে মসজিদের দরজা ঈদের পরে আবারও খোলা হবে বলে আশা করা হচ্ছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ