রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব রহ. এর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেমে-দ্বীন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া (জিরি মাদ্রাসা) এর মোহতামিম (প্রিন্সিপাল) পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ মোঃ তৈয়ব আজ ভোর রাত ১.৩৫ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

শাইখুল হাদিস আল্লামা শাহ মোঃ তৈয়ব (রহ.) এর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আল্লামা শাহ মোঃ তৈয়ব ছিলেন দেশের বিশিষ্ট আলেমে-দ্বীন, ইলমে হাদিসের একজন যোগ্য উস্তাদ, অসংখ্য আলেমে দ্বীনের শিক্ষক, বহু মসজিদের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য দ্বীনি, সামাজিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম আল্লামা শাহ মোঃ তৈয়ব (রহ.) কওমি মাদরাসা সমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) এর সন্মানিত সিনিয়র উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিসহ বাংলাদেশে কওমি ধারার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশে দীনি শিক্ষার প্রচার ও প্রসার, সামাজিক এবং সেবা ধর্মী কার্যক্রমে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুম আল্লামা শাহ মোঃ তৈয়ব (রহ.) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পঁাচ মেয়ে, অসংখ্য ভক্ত,অনুসারী,ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ