রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

শরিয়তপুরে সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

শরিয়তপুরের ভেদরগঞ্জে দাঁত ও মুখ সম্পর্কীয় সেবা দিয়ে যাচ্ছে সেবা ডেন্টাল ক্লিনিক। তার ধারাবাহিকতা বজায় রেখে অসহায় গরিব দুখী মানুষের কল্যাণে সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গত মঙ্গলবার (১৯ মে) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ডেন্টিস ও ফার্মাসিস্ট জনাব মো. এসকেন্দার মোল্লা।

দেশ যখন মহামারী করোনা ভাইরাসে অাতঙ্কিত, মানুষ যখন ঘরথেকে বের হতে ভয় পাচ্ছে তখনি মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেবা ডেন্টাল ক্লিনিক জীবন বাজি রেখে দিনরাত মানুষের সেবা দিয়ে যাচ্ছে জাতিকে। হাত বাড়িয়ে দিচ্ছে গরীব অসহায় মানুষের দিক।

করোনা মহামারিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো। তাদের পাশে দাড়িঁয়েছে সরকার। পাশাপাশি রয়েছে সমাজের কিছু সাদা মনের মানুষ। দাড়িঁয়েছে কিছু প্রতিষ্ঠান। তেমনি এক প্রতিষ্ঠান হচ্ছে 'সেবা ডেন্টাল ক্লিনিক।'

সেবা ডেন্টাল ক্লিনিক ভেদরগন্জ, শরিয়তপুর শাখার পক্ষ থেকে গরিব, অসহায়, দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল: চাল,আলু, মুশুরির ডাল, ছোলার ডাল, পিয়াজ, সয়াবিন তেল, সরিসার তেল, লবন, মু্ড়ি, চিঁড়া, গুড়, চিনি, লাচ্চি সেমাই, ভাজা সেমাই ইত্যাদি।

এতে উপস্থিত ছিলেন সেবা ডেন্টাল ক্লিনিক ভেদরগন্জ,শরিয়তপুর শাখার পরিচালক ডেন্টিস ও ফার্মাসিস্ট জনাব মো. এসকেন্দার মোল্লা (এম.এ), এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেবা ডেন্টাল ক্লিনিকের পরিচালক জনাব মো. এসকেন্দার মোল্লা বলেন, মানুষ মানুষের জন্য। সকল মানুষ ই এক সময় মৃত্যু বরণ করবে। মৃত্যুর পর তার সাথে কিছুই যাবে না। যাবে শুধু নেক আমল অর্থাৎ ভালো কাজ, মানব সেবা। আর এই চিন্তা ধারা থেকেই সেবা ডেন্টাল ক্লিনিক মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সেবা ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে গরিবদের মাঝে বাড়িতে বাড়িতে খাদ্য পৌছে দেয়া হয়েছে। মানুষ সেবার এই মহৎ কাজটি যেনো ধরে রাখতে পারি সেই দুয়া চাই সবার কাছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ