মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

লামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মীর হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টায় লাইনঝিরি আবুল খায়ের অফিসের পিছনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মির হোসাইন লাইনঝিরি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাইনঝিরির বাসিন্দা হানিফ ভান্ডারীর ছেলে আমির হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির এসির লাইন টানার জন্য বিদ্যুৎ খুটিতে তুলে দেয়, এ কাজে তার তেমন দক্ষতা না থাকায় বাড়ির এসির লাইন টানতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিদারুল মেহের তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত মীর হোসেন পেশাগত একজন রাজমিস্ত্রী, এলাকার প্রভাবশালী ব্যক্তি আমির হোসেন তাকে টাকার লোভ দেখালে অভাবের তাড়নাই ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। ফলে অনভিজ্ঞতা কর্মে শিকার হয়ে এমন দুর্ঘটনা ঘটে।

নিহত মীর হোসেনের মা অভিযোগ করেন, মীর হোসেন প্রতিদিন কাজে যায়। কিন্তু হানিফ ভান্ডারীর ছেলে আমির হোসেন কি ভাবে যে আমার ছেলেকে ডেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি জানি না।

লামা থানার এস আই মাসুদ বলেন, আমরা এবিষয় নিয়ে তদন্ত করেছি, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার ওয়ার্ড কমিশনার।

এদিকে লামা বিদুৎ অফিস সহকারী প্রকৌশল সাজ্জাদ ছিদ্দিক বলেন, ঘটে যাওয়া ঘটনা নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন, বিদ্যুৎ খুঁটিতে বিনা অনুমিত কাউকে ওঠালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ