রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

ফের ছুটি বাড়ার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিন দিন করোনা পরিস্থিতির অবনতির মধ্যে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা তা ঈদের পর বৃহস্পতিবারে (২৮ মে) জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

গত ২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। সোমবার (২৫ মে) ঈদ উদযাপিত হলে সাপ্তাহিক ছুটি শেষে ৩১ মে রোববার অফিস খোলা হতে পারে।

ছুটি নিয়ে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন রবিবার (২৪ মে) বলেছেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।

ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবিলা করতে এগোতে হবে।

প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববারের ভাষণে (ছুটি) কী হবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ