রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও মহাসচিবের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, দ্বীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতর সমাগত। এমন এক মুহূর্তে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে, যখন বিশ্বব্যাপী করোনায় বিপর্যস্ত। মানুষের মনে আনন্দ ও শস্তি নেই। তবুও আল্লাহর হুকুম পালনার্থে আমাদেরকে ঈদের বিধান পালন করতে হবে।

নেতৃদ্বয় সকল হিংসা বিদ্বেষ পরিহার করে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্যবদ্ধ কাজ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, মুসলিম উম্মাহর প্রকৃত ঈদ উদযাপিত হবে তখনই, যখন আল্লাহর জমিনে তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। সুতরাং আমাদের শপথ হোক সকল তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ