রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

ঈদের নামাজ মসজিদে পড়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে আমাদের দেশটাও সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঈদুল-ফিতরের নামাজ মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছেন।

এবার ঈদের জামাত ইদগাহে না করে মসজিদে করার অনুরোধ করে গত ১৪ মে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সেই নির্দেশনা স্মরণ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে সারাদেশটা কিন্তু মরণব্যাধি ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে।

'এক্ষেত্রে ইদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ইদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ইদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ইদের জামাত হবে।'

প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কখনই খোলা মাঠে ইদের জামাত হয় না। কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ