শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

ইংল্যান্ডে মুসলিম নারীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ি থেকে গুলি করা হয়। সে তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিল। আয়া হাশেম (১৯) নামক লেবানিস বংশোদ্ভুত এই নারীকে রবিবার দিনের বেলা তিনটায় গুলি করা হয়। সে স্থানটি তার ঘর থেকে এক মাইলের কম দূরত্ব।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা ওয়েলিংটন রোড়ে যে গাড়ি থেকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ি ব্যবহার করা হয়েছিল। গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ল্যাংকাশায়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

একজন প্রত্যক্ষদর্শী দ্যা সানকে জানান, গাড়ির জানালা থেকে বন্ধুক বের করে গুলি করা হয। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ আয়া হাশেমকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যৃ হয়।

মিসেস আয়া হাসেম চিলড্রেনস সোসাইটির একজন তরুণ ট্রাস্টি ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক রাসেল বিবিসিকে বলেন, সে ছিল সত্যিকার অর্থেই তরুণদের জন্য অনুপ্রেরণমূলক কন্ঠ।

ব্ল্যাকবার্ন ও ডারউইন অঞ্চলে আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা দ্যা এসাইলাম অ্যান্ড রিফিউজি কমিউনিটি বলেছে, সে কা'ন্ডজ্ঞানহীন হ'ত্যাকা'ণ্ডের শি'কার। ময়না তদ'ন্তের পর পুলিশ জানিয়েছে একটি গু'লিতে তার মৃ'ত্যু হয়।

আয়ার পিতা ইসমাইল মেয়েকে হারিয়ে বলেছেন, আমার বড়ে মেয়ে বেশ সাহসী ছিলো। ৪ সন্তানের এই পিতা ফেসবুকে আইনজীবী আয়া ইসমাইল হাসেম এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লিখেন, হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত্বনা দাও। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ