শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাইখুল হাদিস রহ: চেতনার আকাশে অঙ্কিত যার নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ তাসনিম।।

শায়খুল হাদিস আজিজুল হক রহ বাংলাদেশের একটি পরিচিত নাম। 'শায়খুল হাদিস' এ উপাধিতে-ই তিনি বেশ খ্যাত। তিনি সুপরিচিত রাজনৈতিক ইসলামি ব্যক্তিত্ব। পাকিস্তান গঠনের আগে ও পরে যারা বাংলাদেশের ইসলামি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তিনি তাদের অন্যতম।

তিনি ছিলেন ইসলামি ঐক্যজোটের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের প্রধান।

হাদিস শাস্ত্রে তার অগাধ পান্ডিত্য ছিল, যার প্রমাণ বহন করে চলছে তার সুপরিচিত উপাধিটি ('শায়খুল হাদিস')। একই সঙ্গে তিনি বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস পদে অধিষ্ঠিত ছিলেন। সর্বপ্রথম যিনি বুখারি শরিফের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদের খেদমত আঞ্জাম দেন, তিনি শায়খুল হাদিস আজিজুল হক রহ।

শায়খুল হাদিস রহ ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক)অন্যতম প্রতিষ্ঠতা এবং প্রথম সাধারণ সম্পাদক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ভিজিটিং প্রফেসর ও বুখারি শরিফের অধ্যাপক।

এছাড়াও তিনি ছিলেন জাতীয় ঈদগাহের বহু বছরের ইমাম ও বিভিন্ন মসজিদের খতিব। ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদিস।

জন্ম ও শিক্ষা:

এই মহান মনীষী ১৯১৯ সালের মুন্সিগঞ্জ জেলার ভিরিচ খাঁ-এ জন্ম নেন। ছোট্ট বয়সে (৪/৫) আম্মাজানকে হারান৷ এরপর, তার প্রতিপালনের দায়িত্ব পড়ে নানীর হাতে। একই জেলার কলমা অঞ্চলে নানার বাড়ী থাকাকালে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তার পিতা এরশাদ আলী বিবাড়িয়ায় ব্যবসা করতেন। ৭/৮ বছর বয়সে শিক্ষা লাভের জন্য তিনি আব্বুর কাছে চলে আসেন। সেই সময়ের বড় বড় আলেমের (ফরিদপুরি, হাফেজ্জি

হুজুর, পীরজি হুজুর) সাথে তার আব্বাজানের ভালো সম্পর্ক থাকার সুবাদে তাদের ছায়ায় তার ব্যক্তিত্ব বেড়ে উঠে। ফরিদপুরি রহ তখন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ায় শিক্ষকতা করতেন। তার তত্ত্বাবধানে তিনি সেখানে ভর্তি হন। এবং এখানেই তার আরবি শিক্ষার হাতেখড়ি।

কিছুদিন পর তার শায়খ ও মুরব্বি ফরিদপুরী রহ তার দুই সহকর্মী (হাফেজ্জি, পীরজি)- কে নিয়ে ঢাকার বড় কাটায় যেয়ে আশরাফুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করলে তিনি সেখানে চলে যান। একটানা দাওরাà¦