মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিমদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ইতালীয় তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

কেনিয়ায় অপহরণের ১৮ মাস পরে ইতালিতে ফিরেছেন ইতালির স্বেচ্ছাসেবিকা সিলভিয়া রোমানো। কেনিয়ায় অপহরণের পর সোমালিয়ার সশস্ত্র বাহিনী আল-শাবাবের আস্তানায় দীর্ঘ ১৮ মাস বন্দিজীবনে যা যা ঘটেছে সবই জানিয়েছেন তিনি।

সোমালিয়ায় বন্দি থাকাবস্থায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও রোমে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইতালীয় তরুণী সিলভিয়া রোমানো।

ইতালিয়ান কম্যান্ডো টিম তুর্কি সিক্রেট সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে রবিবার রোমে নিয়ে আসা হয়। হিজাব পরিহিতা সিলভিয়া সাবলীলভাবে নেমে আসেন ইতালিয়ান এজেন্সি ফর ইনফরমেশন এন্ড ফরেইন সিকিউরিটি’র বিশেষ জেট বিমান থেকে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী প্রফেসর জোসেপ্পে কন্তের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেন সিলভিয়া রোমানো। পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইওসহ এসময় ভিআইপি লাউন্জে আরও উপস্থিত ছিলেন সিলভিয়ার মা-বাবা ও বোন। বিমানবন্দর থেকে সিলভিয়াকে সরাসরি নিয়ে যাওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরির হেফাজতে।

সন্ত্রাসবাদ বিষয়ক তদন্ত অফিসে সিলভিয়াকে প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন রোম প্রসিকিউটর অফিসের ম্যাজিস্ট্রেটরা। হাস্যোজ্জ্বল সিলভিয়া ম্যাজিস্ট্রেটদের বলেন, 'আমি ভালো আছি। কেনিয়ায় অপহরণকারীরা আমার সঙ্গে খারাপ আচরণ করেনি'।

ধর্মান্তরিত হবার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেটদের সিলভিয়া রোমানো বলেন, 'আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং এটা ছিলো একান্তই আমার নিজস্ব পছন্দ। সোমালিয়ায় বন্দী জীবনে সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং বিয়ে করার জন্যও চাপ প্রয়োগ করেনি'।

উল্লেখ্য সিলভিয়া রোমানো ২০ নভেম্বর ২০১৮ সালে কেনিয়া থেকে অপহৃত হন।

আল জাজিরা অবলম্বনে বেলায়েত হুসাইন

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ