মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিজাব করোনা প্রতিরোধে সহায়তা করে: মার্কিন গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারীদের সুরক্ষায় হিজাব পরা ইসলামের অপরিহার্য বিধান। তবে পশ্চিমা দেশগুলোতে এই হিজাব পরার কারণে নারীরা নিগৃহের শিকার হয়েছেন এমন ঘটনা অনেক ঘটেছে।

কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বেড়ে গেছে এই হিজাবের চাহিদা। যারা কট্টর সমালোচক ছিলেন তারাও এখন অনেকটা হিজাবের মতো নাক-মুখ ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন।

সম্প্রতি মার্কিন গবেষক এক নারী হিজাবের ওপর গবেষণা করে জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য হিজাব খুবই সহায়ক। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ধর্ম ও যৌন বিভাগের অন্যতম গবেষক আনাবেলা। তার গবেষণার বিষয় মুসলিম হিজাবি নারী। অর্থাৎ যেসব মুসলিম নারী হিজাব পরেন তাদের নিয়ে গবেষণা করেন আনাবেলা।

এই মার্কিনি নারী গবেষক বলেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর মাত্র চেহারা ঢাকা শুরু করেছে। সেখানকার স্থানীয় ও ফেডারেল নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। কারণ হিজাব করোনা ভাইরাস প্রতিরোধ করতে সহায়তা করে।

তিনি বলেন, আমার একটি বইয়ের জন্য আমি ৩৮ জন আমেরিকান ও ব্রিটেনের মুসলিম হিজাবি নারীর সাক্ষাৎকার গ্রহণ করি। যাদের অধিকাংশই আমেরিকা অথবা ব্রিটেনের অধিবাসী।

তিনি আরও বলেন, যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম তারা পৃথিবীর বিভিন্ন দেশ ও বিভিন্ন ধর্ম থেকে আগমন করেছে। কেউ আগে ছিলেন ইহুদি, কেউ খ্রিস্টান, আবার কেউ নাস্তিকও ছিলেন। ওই নারীরা আনাবেলাকে জানিয়েছেন, হিজাব ইসলামের অনুশাসন মেনে চলতে সহযোগিতা করে এবং নারীদের আল্লাহর নৈকট্যশীল বানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ