সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে দাগনভূঞার নামার বাজার ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চার নম্বর রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।

পৌর মেয়র ওমর ফারুক খান গণমাধ্যমকে বলেন, ‘নিহত ব্যক্তি দাগনভূঞা বাজারের শহিদ মার্কেটের সামনে চা বিক্রি করতেন। তিনি গত কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বলে পরিবার জানিয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, নিহতের বাড়িতে গিয়ে জানা গেছে তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িটিসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

-এএ