শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ঘরে জুমা আদায় করবো, না জোহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাউহিদুল ইসলাম।।
মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এ পরিস্থিতিতে দেশের জামে মসজিদসমূহে মহামারীর কারণে মুসল্লি সমাগম নিষিদ্ধ। মসজিদের বাইরেও জনসমাগম নিষিদ্ধ। এ অবস্থায় সাধারণ মানুষ ঘরে জোহর নামাজ আদায় করবেন।

নিজ ঘরে বাড়িতে ফ্ল্যাটে ছাদে উঠানে গ্রাম পাড়া বা মহল্লার কোনো মাঠে কোথাও মুসল্লী সমাগম করে জুমা পড়া ঠিক হবে না। ঘরে ঘরে জুমার নামাজ আদায় করলে জুমার গুরুত্ব থাকে না। সাহাবায়ে কেরামের কোনো কারণে জুমা ছুটে গেলে তারা ঘরে জোহর আদায় করতেন।

যেসব অবস্থায় জুমা ওয়াজিব থাকে না কিংবা জুমার গুরুত্ব ও বৈশিষ্ট্য থাকেনা, এমন জুমা না পড়ে মূল নামাজ জোহর পড়তে হবে। অপারগতা ও নিষেধাজ্ঞা থাকায় ঘরে নামাজ পড়েও আগ্রহীরা জুমা ও জামাতে নামাজ পড়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ।

আর এমন কোনো জায়গা যেখানে আগে জামাত হতো। যেমন মক্তব, মাদরাসা ইত্যাদী সেখানে জুমার শর্ত মেনে লোক সমাগম না করে জুমা পড়লে আদায় হয়ে যাবে। এ ছাড়াও কারো বাড়িতে যদি তিনের অধিক লোক থাকে। তারা জুমা আদায় করতে চায়। যোগ্য ইমামও থাকে। সবার আসার অনুমতি থাকে। তখন জুমা পড়লে আদায় হয়ে যাবে। তবে এভাবে ঘরে ঘরে জুমা না পড়ে জোহর পড়াই উত্তম।

এ সংকট সাময়িক। এর উদাহরণ অতীতে পাওয়া যায় না। এটি মহামারী না জীবাণু অস্ত্র সেটাও পরিষ্কার হতে সময় লাগবে। মুসলিম অমুসলিম সবাই কমবেশি আক্রমণের শিকার। বাংলাদেশেও দেশব্যাপী আক্রমণ ও মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে। এখানে ধারণা কল্পনা আবেগ অজ্ঞতা বা অসঙ্গত কথা কিংবা আচরণ বাদ দিয়ে আমাদের মান্য ও বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আমল করতে হবে। বিপদ দূর হয়ে গেলে আবার সব স্বাভাবিক নিয়মে ফিরে আসবে বলে আমরা আশা করি। এ পরিস্থিতিতে বেশি বেশি ইস্তিগফার দোয়া জিকির এর আমল করা।

সূত্র: ফতহুর বারী শরহে বুখারি, ২/৬৩৫; শরহুল মুনইয়াহ ৫৫১; আলবাহরুর রায়েক ২/১৫১৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ