শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেওয়ার দাবি ইসলামী দলগুলোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয় ও মধ্য আয়ের মানুষ। গৃহবন্দি থাকায় কোন কাজে বের হতে পারছে না তারা। এজন্য তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যাপক পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হলেও এর বন্টন নিয়ে প্রশ্ন উঠেছে। গনমাধ্যম গুলোতে ব্যাপক পরিমাণ চুরি ও লুটের খবর আসছে।

নিবন্ধিত ইসলামি দলগুলোর নেতারা মনে করছেন, জনপ্রতিনিধিদের উপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। তাদের অতীত রেকর্ড ভালো নয়। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বন্টন পরিচালনা করা গেলে অসহায় মানুষদের মুখে আহার জুটবে। ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ মনে করছেন, বিভিন্ন দুর্যোগের সময় সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা হয়েছিল। অন্যান্য সেক্টরের তুলনায় তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা দেখেছে জনগণ। তাই সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা গেলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে। এবং নির্ধারিত ত্রাণ অসহায়দের ঘরে পৌঁছাবে।

তিনি বলেন, আমরা অবাক হয়েছি, জাতির এই ক্রান্তিলগ্নে আমরা মনে করেছিলাম অসাধু জনপ্রতিনিধিরা অন্তত এই মুহূর্তে দুর্নীতি থেকে দূরে থাকবে। সংকটের এই সময়ে তারা লোভ সামলাতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও, আমরা গণমাধ্যমে এর বিপরীত দেখেছি। দেশে ত্রাণ লুটের মহাউৎসব চলছে।

সুতরাং সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠছে। আশা করছি সরকার বিষয়টি বিবেচনা করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও বারিধারা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী মাঠে কাজ করছে। তাদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা দরকার। এটি সরকারের কাছে জমিয়তের আবেদন।

জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়েছে দেশের মানুষ। সরকারি মালামাল লুটের খবর আসছে। তাদের মাঝে আমানতদারীতা নেই। সুতরাং বারবার জনপ্রতিনিধিদের উপর আà