মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা ডিসেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

রমজান উপলক্ষে ৪০০ পয়েন্টে মিলবে টিসিবি পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান উপলক্ষে ঢাকার ৯০টি পয়েন্টসহ দেশব্যাপী ৪০০ পয়েন্টে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে টিসিবি’র ন্যায্যমূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ লক্ষ্যে ঢাকা শহরে ৯০টি ও চট্রগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ৪০০ স্থানে তিন হাজার ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি জোরদার করা হয়েছে।

এছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আটটি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ সব পণ্য দেশের সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে টিসিবির’র পণ্য বিক্রি নিয়ে কোনো রকম অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন টিপু মুনশি।

গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। তাতে দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে অনিয়মের যেকোনো অভিযোগ সুপারিশসহ টিসিবির প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়।

এছাড়া, দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়মের খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ