শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুগে যুগে মহামারী: পরিণাম ও মুক্তির পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ তাসনিম।।

বিশ্বজুড়ে চলছে মহামারী। কোভিড-১৯। গোটা দুনিয়ায় আজ থমথমে অবস্থা৷ দেশে দেশে মৃত্যুর মিছিল থেমে নেই৷ চারদিকে লাশের সারি। যেনো মূল্যহীন।

ভয়ে কাছে আসতেও সংকোচবোধ করে আপন মানুষজন পর্যন্ত৷ জীবিতদেরও দুঃসহ যন্ত্রণা-লকডাউন, কোয়ারান্টাইন, ঘর বন্দি। কর্মহীন মানুষ আজ। অর্থনীতি মন্দার শিকার৷ ( মহামারির এই প্রাদুর্ভাব কতদূর পর্যন্ত গড়ায় তা আল্লাহই ভালো জানেন।)

মূলত: করোনা ভাইরাস আমাদের যাপিত জীবনের আমলের অনিবার্য প্রাপ্তি। যেমন কর্ম, তেমন ফল এই প্রবাদের অন্তর্ভূক্ত আজকের মহামারী। সন্দেহ করার কোন অবকাশ নেই৷ কুরআনের স্পষ্ট ঘোষণা,
ظَهَرَ ٱلْفَسَادُ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ ٱلَّذِى عَمِلُوا۟ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।(সূরা রূম:৪১)

আল্লাহ তা'য়ালা অধিকাংশ ক্ষেত্রে বান্দাকে ধরেন না। কোন কোন ক্ষেত্রে তার পক্ষ থেকে পাকড়াও হয়। কুরআনের ইরশাদ, وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍ

তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।(সূরা আস-শূরা,৩০)

আমরা হর-হামেশাই প্রকাশ্য,অপ্রকাশ্য নানান পাপে ডুবে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদেরকে পাপ ছাড়তে বলেছিলেন। আমাদেরকে পাপের শেষ পরিণামের প্রতিও সতর্ক করেছিলেন।

وَذَرُوا۟ ظَٰهِرَ ٱلْإِثْمِ وَبَاطِنَهُۥٓ إِنَّ ٱلَّذِينَ يَكْسِبُونَ ٱلْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ

তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর। নিশ্চয় যারা গোনাহ করেছে, তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে।(সূরা আনআম১২০)

আমাদের সতর্ক হওয়া উচিত ছিল ব্যাপক গযব নেমে আসার পূর্বেই। আল্লাহ অভিমুখী হওয়ার প্রয়োজন ছিল মহামারীতে আক্রান্ত হবার আগেই।

وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। (সূরা যুমার,৫৪)

কিন্তু আমরা ছাড়িনি। সতর্ক হইনি৷ ফলাফলে যা