বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে দুস্থদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিপর্যস্ত, দুস্থ, অসহায়, খেঁটে খাওয়া মানুষ,নও মুসলিম, বিধবা মহিলা ও ঘরবন্দি আলেম সহ নানান শ্রেণীপেশার ৬০ পরিবারের মধ্যে অদ্য ১৫-০৪-২০ মঙ্গলবার চাল, আলু, তৈল ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার যৌথ সমন্বয়ে গঠিত' ত্রাণ সহায়তা উপ-কমিটি'।

হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামীয়া বালিকা মাদ্রাসায় সকাল ৯:৩০ টায় ত্রাণ বিতরণ করে। ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিক তদারকি ও ব্যবস্থাপনা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমী মাদ্রাসা সম্পাদক ও ত্রাণ সহায়তা উপ-কমিটি'র প্রধান সমন্বয়ক নুরুল বশর আজিজী, ত্রাণ সহায়তা উপ-কমিটি'র যুগ্ম আহ্বায়ক মাও: আব্দুল খালেক নেজামী, মাও: হাফেজ আব্দুল্লাহ, মাও দিলদার আহমদ, মাও হাফেজ আলী আহমদ সদস্য সচিব মাও মুহাম্মদ শাহ জাহান, যুগ্ম সদস্য সচিব মাও এনামুল হক মঞ্জুর অর্থ সচিব মাও আব্দুল খালেক জিহাদী সহ অর্থ সচিব মাও হা: কবির আহমদ ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল জলিল।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সভাপতি মাস্টার আফসার কামাল মাও: মুহাম্মদ নূর, হা: মাও: আনোয়ার, মাও হা: রফিক প্রমূখ

উল্লেখ্য, এই ত্রাণ সহায়তা উপ-কমিটি'র উদ্যোগে গত ০৭-০৪-২০ মঙ্গলবার হ্নীলা, লেদা ও মৌলভীবাজারে পৃথক ৩ স্পটে ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

অজানা শংকা কবে কাটবে কারো জানা নেই। প্রতিনিয়ত পরিস্থিতি খারাপ হচ্ছে। মহামারী পরবর্তী প্রচুর খাদ্য সংকট দেখা দিবে। তাই প্রত্যেকে যথাসম্ভব নিজ বাড়ীর ছাদ, উঠান ও ফসলি জমিতে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় কাচা তরকারীর শাষাবাদের উদ্যোগ নিন। যতদূর সম্ভব আপনার পাশের অসহায় পরিবারের খোঁজ নিন। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ