সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরও দুদক তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

সৌদিতে জামাতে তারাবির নামাজও স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে পবিত্র রমজান মাসে মসজিদে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়।

সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আসছে রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা হবে না। করনাভাইরাসের প্রকোপ কমে না আসা পর্যন্ত মসজিদে সবরকম জমায়েত স্থগিতের নির্দেশ অব্যাহত থাকবে।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিত করা। সর্বমহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করি তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করে নেন। আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।

এছাড়া কারো জানাযায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণ জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

মরণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ