বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ রোববার সকালে রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সিংগাইর-হেমায়েতপুর সড়কে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার মালিক গত জানুয়ারি মাস থেকে শ্রমিকদের বেতন নিয়ে তালবাহানা করে আসছেন। মার্চ মাসের বকেয়া বেতন ৫ তারিখে পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে ১৩ তারিখে দেয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে। এদিকে কারখানার একাধিক শ্রমিক অফিস স্টাফদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, আগামীকালও বেতন দেয়া হবে না। তাই আজ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। তবে যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ