সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার একদিনে করোনায় আক্রান্ত ২১৮৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ায় গত কয়েকদিন ধরে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ২ হাজার ১৮৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭০ জন।

রবিবার (১২ এপ্রিল) রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, শনিবার দেশটিতে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জন।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রাজধানী মস্কোয় বৃহত্তম হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। করোনা সংকট মোকাবিলায় দেশটিতে তৈরি নতুন ১৮টি হাসপাতালের মধ্যেই এটাই সবচেয়ে বড় এবং একমাত্র এটা বাদে বাকি সবগুলোই তৈরি করছে দেশটির সেনাবাহিনী।

হাসপাতালটি দ্রুততম সময়ে চালু করতে দিনরাত কাজ করছেন অন্তত ১০ হাজার শ্রমিক। এতে ব্যয় করা হচ্ছে ৯২ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭০ কোটি টাকা)।

মস্কোর সুবিশাল এ হাসপাতালের প্রায় অর্ধেক বেডই হবে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। শহরের বর্তমান কম্মুনার্কা হাসপাতালটি ব্যবহৃত হবে শুধুমাত্র ভিআইপি রোগীদের জন্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ