বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে দাফন হলো খুনি মাজেদের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসির রায় কার্যকর করার পর সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

খুনি মাজেদ এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি ভোলায় তার লাশ দাফন হওয়ার কথা ছিল। তবে ভোলার স্থানীয় জনগণ মাজেদের লাশ সেখানে দাফন করতে দেবে না জানিয়ে বিক্ষোভ করে।

পরে পরিবারের সিদ্ধান্তে রোববার (১২ এপ্রিল) ভোরে গোপনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাজেদের লাশ দাফন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, আবদুল মাজেদের শ্বশুরবাড়ি সোনারগাঁয়ের শম্ভুপাড়া এলাকায়। ভোরে কয়েকটি গাড়ি আসে এ এলাকায়। এসময় গোপনে তার লাশ দাফন করে পরিবার।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রশাসনিকভাবে তারা এ খবরটি এখনো নিশ্চিত নয়, তাদের কাছে এরকম কোনো খবর আসেনি।

এর আগে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার মাটিতে না পাঠানোর দাবি জানান ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ