বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা উপসর্গ নিয়ে ডেন্টাল সার্জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীতে ফেরদৌস রহমান নামের এক ডেন্টাল সার্জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ওই সার্জনকে কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, ওই সার্জনকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গত দুইদিন ধরে তার শ্বাসকষ্টও হচ্ছিল। কিন্তু স্বজনদের পীড়াপীড়ি সত্ত্বেও তিনি করোনা ভাইরাস পরীক্ষা করাতে যাননি। শেষ আজ রোববার অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেরদৌসের এক বন্ধু সৈয়দ আতিকুর রহমান জানান, মৃত্যুর পর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, দেশে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও ফেরদৌস রাজধানীর আজিমপুরে নিজের চেম্বারে কাজ করছিলেন। সেখান থেকেই তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও উপসর্গ দেখা দেয়ার পর থেকে তিনি বাসায় সেলফ আইসোলেশনে ছিলেন। তার সহধর্মীনিও একজন চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ