সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

করোনায় কুয়েতে অনলাইনে কুরআন কোর্স, প্রস্তুত ৩ হাজার শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআন ও ইসলামিক স্টাডিজ উপমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন: অনলাইনে হিফজুল কুরআন কোর্স সম্পন্ন করার জন্য ৩ হাজার শিক্ষক প্রস্তুত রয়েছে।

কুরআন ও ইসলামিক স্টাডিজ উপমন্ত্রী “ফাহাদ আল-জানফাও” ঘোষণা করেছেন: কুয়েতের ছয়টি প্রদেশের কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে পবিত্র কুরআন মুখস্থ করার বিষয়ে অনলাইন কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ২0,000 ছাড়িয়েছে এবং এই পরিকল্পনাটি দেশের নাগরিকরা ব্যাপক স্বাগত জানিয়েছেন।

অদূর ভবিষ্যতে অনলাইনে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন “ফাহাদ আল-জানফাও”। এ ব্যাপারে তিনি বলেন: এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি অংশগ্রহণকারী তাদের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও এনডোমেন্টস মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রেরণ করবেন এবং এসকল ভিডিও পর্যবেক্ষণের পর শীর্ষস্থানে উত্তীর্ণদের ১৫ হাজার দিনার পুরস্কার প্রদান করা হবে।

তিনি আরও বলেন: শীঘ্রই কুরআন ও ইসলামিক স্টাডিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী ও পুরুষদের জন্য বৈজ্ঞানিক এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রশিক্ষণ কোর্সে আসন্ন রমজান মাসের কিছু আহকাম বর্ণনা করা হবে। এছাড়াও এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে কুরআন প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনটি স্তরে শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। প্রতি স্তরে ১০০০ জন শিক্ষক এই কোর্সে অংশগ্রহণ করেছেন। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ