শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’ গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে বিশেষ ভাতা দেবে সরকার

বাংলাদেশে ১৫ চিকিৎসক পাঠাচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে বাংলাদেশকে কিট, মাস্ক, পিপিই, থার্মোমিটারসহ বিপুল পরিমাণ মেডিকেল সামগ্রী পাঠিয়েছে চীন সরকার। এবার অভিজ্ঞতাসম্পন্ন ১৫ জন চিকিৎসককে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

এদিকে করোনা ভাইরাস রোধে বাংলাদেশকে সহায়তা দেয়ায় চীনা প্রেসিডেন্ট শি চিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানায়, চিঠিতে করোনা ভাইরাসের মহামারিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেয়ায় ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী চিঠিতে করোনা ভাইরাস মোকাবিলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিশ্বে করোনা ভাইরাস প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ