সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবারের মতো বিবিসি রেডিওতে নামাজ সম্প্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো রেডিওতে নামাজ সম্প্রচারের কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) রেডিও। এখন থেকে যুক্তরাজ্যের মুসলিমরা প্রতি শুক্রবারের জুমার নামাজ বিবিসি রেডিওতে শুনতে পারবেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় ১৪ টি রেডিও স্টেশন থেকে বিভিন্ন ইমামরা খুতবার আগে কুরআনের আয়াত, হাদিস পাঠ করবেন। প্রতি সপ্তাহে শুক্রবার ভোর ৫টা ৫০মিনিটে এই নামাজ সম্প্রচার করা হবে।

তাতে আরও বলা হয়, যুক্তরাজ্যের লিডস, শেফিল্ড, ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ড, লিচেস্টার, স্টোক, ডার্বি, নটিংহাম, কভেন্টি, ওয়ারউইকশায়ার, মার্সেসাইড, বার্কশায়ার এবং লন্ডনের বৃহৎ মুসলমান সম্প্রদায়ের কথা মাথায় রেখে সেখানকার রেডিও স্টেশনগুলো থেকে এই নামাজ সম্প্রচারিত হবে।

এ বিষয়ে বিবিসি লোকাল রেডিও'র প্রধান ক্রিস বার্নস বলেন, লোকাল রেডিও হচ্ছে সকল সম্প্রদায়কে সংযুক্ত করার জন্য। আমরা আশা করছি প্রতি সপ্তাহে এমন কর্মকাণ্ডের মধ্যে মুসলিমরা নিজেদের এই সম্প্রদায়ের অংশ মনে করবে।

বিবিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যতদিন না পর্যন্ত মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ শুরু করতে পারছেন ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ