শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

পবিত্র শবে বরাত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দিবারাত পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত নামে অভিহিত করা হয়েছে। পবিত্র কুরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত নামে অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে।

মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবে বরাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হাদিসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন।

এ জন্য এই রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। আজ সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার সূর্যোদয় পর্যন্ত শবে বরাতের এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল ও দোয়ার মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করে। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে।

শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও নানা অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ