সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

রমজানে মিসরের মসজিদগুলো বন্ধ থাকবে, হবে না তারাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে করোনভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আসন্ন রমজানের সমস্ত কার্যক্রম এবং গ্রুপ ইফতার স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটি।

জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জাময়া এক বিবৃতিতে বলেছেন, যদি করোনাভাইরাস মহামারী এমনই চলতে থাকে তাহলে তাহলে পবিত্র রমজান মাসেও মসজিদ বন্ধ থাকবে।

বিবৃতিতে আরো বলা হয়, তারা এর আগে ইফতারের টেবিল স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ঐতিহ্য অনুসারে মুসলমানরা পবিত্র রমজান মাসে মসজিদ বা আশেপাশের জায়গাগুলিতে দরিদ্রদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। এবার করোনা পরিস্থিতির কারণে সেটা বন্ধ থাকবে।

এ বছরের ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে ঐতিহ্যবাহী মুসলিম সমাবেশ, তারাবিহ নামাজ, ইফতারের সন্ধ্যার খাবার এক সঙ্গে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ হওয়ার আগে মসজিদগুলো খোলার কোনও সিদ্ধান্ত নেয়া হবে না। ভাইরাসটি প্রতিরোধ করতে সক্ষম হওয়ার পরই কেবল মসজিদ খোলার অনুমতি দেয়া হবে। মিসরে রমজান মাসে বিভিন্ন জায়গায় রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় মানুষের জমায়েত ঠেকাতে এই বছর সম্মিলিত ইফতারের কোনও ব্যবস্থা করা হবে না।

তিনি বলেন, যারা অস্বচ্ছলদের ইফতার করাতে আগ্রহী তাদেরকে ইফতার সামগ্রী নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ