সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

তাবলিগ জামাত নিয়ে গুজব ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিযামুদ্দিন তাবলিগ জামাতে যোগ দেয়া মুসল্লিদের নিয়ে অনেকে গুজব ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার নিজ কার্যালয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে লকডাউন ঘোষণা হয়েছে ২৪ মার্চ। তার আগেই তাবলিগের ওই অনুষ্ঠান হয়েছে। আমরা খবর পাওয়ার পরই ব্যবস্থা নিয়েছি। যারা যারা যোগ দিয়েছিলেন, তাদের সবাইকে চিহ্নিত করে কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে।

এনডিটিভির খবরে জানা যায়, মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাবলিগি জামাতের সমাবেশে পশ্চিমবঙ্গের কতজন উপস্থিত ছিল তা জানতে চাওয়া হলে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরক্তি প্রকাশ করে মমতা বলেন, এ জাতীয় সাম্প্রদায়িক প্রশ্ন জিজ্ঞাসা করবেন না।

সংবাদ সম্মেলনের একটি ভিডিও লিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল তবে দিল্লির মসজিদ অনুষ্ঠানে উপস্থিতদের বিষয়ে প্রশ্নোত্তরের মুহূর্তটি সেখানে বাদ দেয়া হয়।

উল্লেখ্য, মার্চের শুরুর দিকে দিল্লির তাবলিগ জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেয়া ৯৬০ জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত। এ তালিকার অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ