মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

কওমি শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় কওমি মাদরাসার শিক্ষকগণ মানবেতর জীবন যাপন করছে। এ সঙ্কটাপন্ন সময়ে শিক্ষকদের পাশে থাকার লক্ষ্যে বেফাকের নিজস্ব অর্থখাত এবং জনসাধারণের সহযোগিতায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।

গতকাল মঙ্গলবার প্রকাশিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড) এদেশে ইসলামী শিক্ষাব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যতম আস্থার নাম। ১২০০'র অধিক দাওরায়ে হাদীস মাদরাসাসহ এদেশের প্রায় ১৪ হাজার মাদরাসা বেফাকের অধীনে পরিচালিত হচ্ছে। এসব মাদরাসার মানােন্নয়নে বেফাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আল্লাহ তা'আলা আমাদেরকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। করোনা মহামারীতে গােটা বিশ্ব আক্রান্ত। বিশ্বব্যবস্থাপনা আজ থমকে গিয়েছে।

তাতে আরও বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ইতােমধ্যে বেফাকভুক্ত সকল মাদরাসা বাধ্যতামূলক বন্ধ ঘােষণার পাশাপাশি বেফাকে অধীনে পরিচালিত ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেফাক অধীনস্ত মাদরাসাসমুহের আর্থিক ও শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছে। আকস্মিক বন্ধ ঘােষণায় অসংখ্য। সম্মানিত শিক্ষকগণ বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন। বেফাকে সম্মানিত চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী দামাত বারকাতুহুমের অনুমতিক্রমে বেফাকের মুরুব্বীগণ পরামর্শের মাধ্যমে এ সঙ্কটাপন্ন সময়ে শিক্ষকদের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এক্ষেত্রে বেফাক তার নিজস্ব অর্থখাত ও জনসাধারণের সহযােগিতায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই মহতি কাজে প্রাধান্য পাবেন যথাক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কওমি মাদরাসার অসচ্ছল শিক্ষকগণ, পর্যায়ক্রমে জেলাভিত্তিক মাদরাসাসমূহের অসচ্ছল শিক্ষকগণ।

এ লক্ষ্যে বর্তমানে কার্যক্রম কমিটি গঠন, তহবিল সংগ্রহ ও জেলাভিত্তিক মাদরাসার শিক্ষকদের তালিকা প্রণয়ন কাজ চলছে বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ