সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন চাপে ওষুধ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে এবার ওষুধ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত।

এরআগে, করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। এরপরই এক বার্তায় ট্রাম্প বলেন, ভারতের সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলাম। অনেক বছর ধরে ওরা বানিজ্য-ক্ষেত্রে অ্যামেরিকার কাছ থেকে সুবিধা পেয়ে আসছে।

আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ওষুধের সরবরাহ আবার শুরু হলে আমরা ভারতের প্রশংসা করব। আর ওরা যদি সিদ্ধান্ত না বদলায় তো ঠিক আছে, তখন আমরাও প্রত্যাঘাত করব।

ট্রাম্পের এমন বার্তার পরেই রোববার ও সোমবার করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক থেকে আগামীতে ভারতে কি পরিমাণ ওষুধ লাগতে পারে তা রেখে বাকি ওষুধ রপ্তানির অনুমোদন দেয়া হয়।

হাইড্রক্সিক্লোরোকুইন ম্য়ালেরিয়ার ওষুধ হলেও বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গবেষকদের মতে, করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন সাহায্য করছে।

ডয়েচে ভেলে জানায়, দু’দিন আগে মোদীকে ফোন করে ওষুধ রপ্তারি উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অনুরোধ করেন ট্রাম্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ