শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’ গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে বিশেষ ভাতা দেবে সরকার

করোনা আল্লাহর গজব ও পরিশুদ্ধির ডাক: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসকে আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেন, করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি। তবে এটি শুধু কোনো বিশেষ ধর্ম বা বিশেষ অঞ্চলের প্রতি গজব না। সমগ্র মানবজাতির প্রতি গজব এবং পরিশুদ্ধির ডাক।

তিনি আরও লিখেন, আল্লাহ আমাদের অন্তরের কালিমা দূর করে দিন। সুমতি দিন। আপনার রহমত পাওয়ার যোগ্যতা দিন। আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে গত ৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ