সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

আমার মা ২৪৪ দিন অন্যায়ভাবে কারাগারে বন্দি: ইলতেজা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং অসংখ্য কাশ্মিরীকে ২০১৯ সালের ৫ আগস্ট থেকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে বলে দাবি করেছেন মেহবুবা মুফতির মেয়ে ইলতেজা মুফতি। তিনি বলেন, আমি আমার মায়ের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইলতেজা মুফতি লিখেন, আমার মা এবং অসংখ্য কাশ্মিরী গত ২৪৪ দিন ধরে অন্যায়ভাবে কারাবন্দী রয়েছেন। আমি আমার মায়ের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাব।

এদিকে ওমর আব্দুল্লাহ এক টুইটে বলেন, মেহবুবা মুফতি এবং অন্যান্য নেতারা আট মাস ধরে গৃহবন্দি। করোনা ভাইরাসের এই সময়েও আমাদের ভুলে গেলে চলবে না, মেহবুবা মুফতি, সাগর সাহেব ও অন্যান্যরা কোন অভিযোগ ছাড়াই আটক হয়ে আছেন।

এদিকে ওমর আব্দুল্লাহ তার ফেসবুক পেজের এক পোস্টে করোনা ভাইরাসের সময়ে নজর বন্দিদের প্রতি দয়া করা এবং তাদের চিকিৎসার অনুরোধ জানিয়েছেন।

তাছির ডেইলি উর্দূ থেকে আবদুল্লাহ আফফানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ