সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

'সবাই যদি বাড়িতে বসে থাকে, তবে যাদের খাবার দরকার তাদের কি হবে!'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারনে বিশ্বজুড়ে লকডাউন বা কারফিউ থাকায় বন্ধ হয়ে গেছে সব ধরনের মিল-কারখানা। তাই কাজ না থাকায় এ সময় অসহায় হয়ে পড়েছে নিম্নশ্রেনির মানুষ। এসব মানুষদের সাহায্যার্থে এগিয়ে বিশ্বের বড় বড় তারকারা ছাড়াও সমাজের বিত্তবানরা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে অসহায়দের সহায়তা করছেনই। এছাড়াও ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন থেকে অসহায়দের সহায়তা করছেন তিনি।

বর্তমানে খাইবার পাখতুনখোয়াতে নিজের গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ শুরু করেছেন আফ্রিদি। তার প্রয়াত বাবার স্মরণে তৈরি ‘শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে’ও সাহায্য করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি ছবি পোস্ট করে লিখেছেন, লকডাউনের কারণে দিনমজুর মানুষগুলো কাজ করতে পারছে না। তাই খাবারও যোগাড় করতে পারছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া। আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকে, তবে যাদের খাবার দরকার তাদের কি হবে? আমরা গত ১২-১৩ দিনে ৪,৫০০ পরিবারের কাছে যেতে পেরেছি। আমি আশপাশের আরো কয়েকটি অঞ্চলেও যাচ্ছি। যেখানে শহরে কাজ করা মানুষগুলো ঘরের মধ্যে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ