শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’ গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে বিশেষ ভাতা দেবে সরকার

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো সিদ্ধান্তের বিষয়ে তাকে অবহিত করা হয় না বলেও জানান তিনি।

করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মারা গেছেন ১৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ