বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনাভাইরাসে মৃতদের লাশ পোড়ানোর নিন্দা জানিয়ে মুফতি তাকি উসমানীর টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ পুড়িয়ে ফেলার প্রতি নিন্দা জানিয়ে গতকাল ৪ এপ্রিল মধ্যরাতের দিকে মুফতি তাকি উসমানী গুরুত্বপূর্ণ একটি টুইট করেছেন।

সেই টুইট বার্তায় তিনি বলেন, শ্রীলংকার সরকার করোনা ভাইরাসে আক্রান্ত মৃতব্যক্তির লাশ কাফন দাফন করার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মৃত ব্যক্তিটি চাই মুসলিম হোক বা অমুসলিম, নির্দেশ জারি করেছে তার লাশ পুড়িয়ে ফেলার জন্য। অথচ, লাশ পুড়িয়ে ফেললে করোনার সংক্রমণ আর অবশিষ্ট থাকবে না একথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেনি।

পাকিস্তানের প্রসিদ্ধ এ আলেম লাশ পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উচিত, ধর্মের বাইরে গিয়ে যারা এমন জঘণ্য কাজ করছে, তাদের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বব‍্যাপী প্রতিবাদের আওয়াজ তোলা। যাদের বিশ্ব স্বাস্থ সংস্থার সংঙ্গে যোগাযোগ আছে আপনারা অবশ্যই তাদের কাছে এ বার্তা পৌঁছে দিবেন।

প্রসঙ্গত, চীনেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা লোকদের লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে যারা মারা যাবে, তাদের মরদেহ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। তাই সেখানে এরোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার লাশ খুঁজে এনে পুড়িয়ে ফেলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ